বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৫
সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি দিয়েছে। তিনি একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার দায়িত্বও পালন করছিলেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ বশিরউদ্দিনের নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে জারির তারিখ থেকেই।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ (রহিত) পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩-এর ধারা ৩০(গ) অনুযায়ী সরকার এ আদেশ জারি করেছে, যা জনস্বার্থে কার্যকর করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।