বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

চাঁদাবাজির তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪

ছবি: সংগৃহীত

নিজ এলাকা ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য সরাসরি জানাতে একটি ওয়েবসাইট চালু করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, “ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।”

তিনি আরও জানান, ওয়েবসাইটটি গত ৭ জানুয়ারি উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষের কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বার্তা পাওয়া যাচ্ছে। এসব বার্তা তাঁর টিমের মাধ্যমে সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, “আমার টিম বর্তমানে মেসেজগুলো কম্পাইল করছে। শিগগিরই আমরা রেসপন্স করব।”

স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও অপরাধ দমনে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top