বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

ফ্যামিলি কার্ড ও পরিবেশ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে পৌঁছান। সকাল ৯টা ১০ মিনিটে তিনি মন্ত্রিপরিষদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন।

আজ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া দুপুর ২টায় তিনি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম নিয়ে আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভা সভাপতিত্ব করবেন।

সকালেই প্রধানমন্ত্রী এনএসআই মহাপরিচালক এবং পরে ডিজিএফআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে তার কর্মসূচি চলে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top