বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৬

ছবি: সংগৃহীত

দেশে আবারও অনুভূত হয়েছে ভূমিকম্প। এতে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। সংস্থাটি জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি।

অন্যদিকে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা My Earthquake Alerts জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সিলেটের ছাতক এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top