এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৪
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আসন্ন রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু করা হবে। ঈদের আগেই এ উদ্যোগ চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিস্তারিত উল্লেখ রয়েছে। কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং কার্ড চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কত সংখ্যক পরিবার এই সুবিধা পাবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কর্মসূচিটি মূলত সার্বজনীনভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। তবে প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা হতদরিদ্রদের দিয়ে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এই সুবিধার আওতায় আনবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।