বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

বছর শুরুর মাসেই ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৮

ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। নিহতদের মধ্যে ৬৮ জন নারী ও ৫৭ জন শিশু রয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারিতে সংঘটিত ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪০ দশমিক ২৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৩৭ দশমিক ২০ শতাংশ।

দুর্ঘটনায় ১৩২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২৭ দশমিক ১০ শতাংশ। এছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন—হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে।

এ সময় ৪টি নৌ দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হন। এছাড়া ৪১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যান

  • মোটরসাইকেল চালক ও আরোহী: ১৯৬ জন

  • থ্রি-হুইলার যাত্রী: ৭৭ জন

  • বাসের যাত্রী: ২১ জন

  • ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর: ২৮ জন

  • প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জিপ: ৯ জন

  • স্থানীয়ভাবে তৈরি যানবাহন: ১৩ জন

  • বাইসাইকেল আরোহী: ১১ জন

দুর্ঘটনাগুলোর মধ্যে—

  • জাতীয় মহাসড়ক: ১৫৬টি

  • আঞ্চলিক সড়ক: ২০৭টি

  • গ্রামীণ সড়ক: ৮৫টি

  • শহরের সড়ক: ১০৩টি

  • অন্যান্য স্থান: ৮টি

দুর্ঘটনার ধরন অনুযায়ী—

  • নিয়ন্ত্রণ হারিয়ে: ২০৯টি

  • মুখোমুখি সংঘর্ষ: ১৩৫টি

  • পথচারীকে চাপা/ধাক্কা: ১৩৭টি

  • পেছন থেকে ধাক্কা: ৭২টি

সময়ভেদে দুর্ঘটনার হার—

  • ভোর: ৬.৬১%

  • সকাল: ২৬.৬৫%

  • দুপুর: ১৫.৫৬%

  • বিকাল: ১৩.৯৫%

  • সন্ধ্যা: ১৩.৫৯%

  • রাত: ২৩.৬১%

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে পুলিশ সদস্য, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, ব্যাংক-বীমা কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, বিক্রয় প্রতিনিধি, পোশাক ও নির্মাণ শ্রমিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৫৭ জন শিক্ষার্থী রয়েছেন।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—

  • ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক

  • বেপরোয়া গতি ও অদক্ষ চালক

  • চালকদের মানসিক চাপ ও অনির্দিষ্ট কর্মঘণ্টা

  • মহাসড়কে স্বল্পগতির যান চলাচল

  • তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো

  • ট্রাফিক আইন না মানা

  • দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা

  • বিআরটিএর সক্ষমতার ঘাটতি

  • গণপরিবহন খাতে চাঁদাবাজি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top