স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ পেলেন হাসনাত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ২১:২০
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর পিএস হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ১৯ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে হাসনাত মোর্শেদ সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান–এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৮ আগস্ট তিনি ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পান।
গত বছরের ৬ এপ্রিল তাকে বাণিজ্য মন্ত্রণালয়–এর উপসচিব পদে বদলি করা হলেও পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এ যোগ দেন।
বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা প্রশাসনিক রীতি অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে মন্ত্রীদের পছন্দের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।