রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী প্রথম অফিস ও নৌ-বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সাক্ষাৎ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩

নৌ-বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন। সরকারের প্রধান হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে তিনি কার্যালয়ে প্রবেশ করেন এবং অফিস কার্যক্রম শুরু করেন।

এরপর প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রসম্পদ রক্ষা, নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।"

প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা রক্ষায় নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনী সর্বদা প্রস্তুত – শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে দুর্জয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচ্য বিষয় ছিল দেশের আকাশসীমার নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক যুদ্ধবিমান সংযোজন, প্রশিক্ষণ এবং বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি।
এসময় প্রধানমন্ত্রী বিমান বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম এবং আকাশসীমা রক্ষায় তাদের অকুণ্ঠ অবদানের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top