রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

জানুয়ারিতে দেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১,২০৪ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন। ফলে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৮৬ জনের এবং আহত হয়েছেন ১,২৩৮ জন।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ এবং মোট নিহতের ৪০.৮৪ শতাংশ।

ঢাকা বিভাগ: সর্বোচ্চ ১৩২টি সড়ক দুর্ঘটনা, ১৩৩ জন নিহত, ৩২৮ জন আহত। সিলেট বিভাগ: সর্বনিম্ন ২৯টি দুর্ঘটনা, ২৮ জন নিহত, ৬৩ জন আহত।

চালক: ১২৭ জন নিহত, ১৩১ জন আহত, পথচারী: ৮৯ জন, শিক্ষার্থী: ৫৭ জন নিহত, ৭৯ জন আহত, নারী: ৫৪ জন নিহত, ৬২ জন আহত, শিশু: ৪৮ জন নিহত, ৬৭ জন আহত, পরিবহন শ্রমিক: ২১ জন নিহত, ৫৩ জন আহত শিক্ষক: ৮ জন নিহ মোটরসাইকেল: ২৮.৪৬%, ট্রাক/পিকআপ/ভ্যান/লরি: ২৩.৬৪%, বাস: ১৪.৩৫%, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক: ১৩.৬৩%, সিএনজিচালিত অটোরিকশা: ৫.৫৪%

দুর্ঘটনার ধরন

  • গাড়িচাপা: ৪৮.৩৬%

  • মুখোমুখি সংঘর্ষ: ২৮.৬২%

  • নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া: ১৬.৮৪%

সড়কের ধরন অনুযায়ী

  • জাতীয় মহাসড়ক: ৪২.৫৭%

  • আঞ্চলিক মহাসড়ক: ২৭.৮৯%

  • ফিডার সড়ক: ২৪.০৯%

দুর্ঘটনার কারণ

সংগঠনটি সড়ক পরিবহন ব্যবস্থার নীতিগত দুর্বলতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে যান চলাচল, ব্যাটারিচালিত অটোরিকশা ও নছিমন-করিমনের নিয়ন্ত্রণহীন চলাচল এবং মহাসড়কে পর্যাপ্ত রোড সাইন ও ডিভাইডারের অভাবকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।

দুর্ঘটনা প্রতিরোধের সুপারিশ

  • উন্নত দেশের নীতি অনুসরণ

  • দক্ষ চালক তৈরির উদ্যোগ

  • ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ প্রদান

  • সিসিটিভির মাধ্যমে আইন প্রয়োগ

  • মহাসড়কে সার্ভিস লেন ও পথচারী পারাপারের ব্যবস্থা

  • আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা

  • নিয়মিত রোড সেফটি অডিট



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top