তৌহিদ হোসেনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ রাষ্ট্রদূত মুশফিকুলের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৮
মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন–এর বিরুদ্ধে তার পেশাগত অগ্রযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, মেক্সিকোয় দায়িত্ব পালন থেকে শুরু করে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং ভোটের আগে দেশে ফেরা—বিভিন্ন বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
মুশফিকুল ফজল আনসারী জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করতে তাকে উৎসাহিত করা হয়। বিষয়টি তিনি সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস–কে অবহিত করলে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। প্রাথমিকভাবে আবেদন করতে সম্মতি পেলেও পরে ‘not to proceed’ বার্তা পান বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, এ ধরনের পদে সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন প্রয়োজন হলেও বাংলাদেশ সরকারের কাছ থেকে সেই সমর্থন পাননি। বিষয়টি তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–কেও জানিয়েছেন বলে উল্লেখ করেন।
এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতে চাইলে তাকে বলা হয়েছিল, জয়ের সম্ভাবনা না থাকায় সমর্থন দেওয়া হয়নি—এমন দাবিও করেন তিনি। তবে তার মতে, পদটিতে কোনো ভোটাভুটি হয় না; প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে যোগ্যতা ও সাক্ষাৎকারনির্ভর।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।