দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৯
দাবি-দাওয়া আদায়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষকদের বিভিন্ন দাবি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তবে শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে নিজেদের ভূমিকা সম্পর্কে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। “আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না”—এমন মন্তব্যও করেন তিনি।
ঈদ বোনাস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবিটি পর্যালোচনা করা হবে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। চলতি বছরের বাজেটে বিষয়টি উল্লেখ না থাকায় এ নিয়ে আলোচনা প্রয়োজন বলেও জানান তিনি।
৬৪ জেলায় একজনও সৎ ব্যক্তি নেই—এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, তারা মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুর্নীতি করবেন না এবং কাউকে করতেও দেবেন না। “আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেবো না”—বলেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।