রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৭

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে। তিনি বলেন, “কিছু পরিবর্তন তো আসবেই। পুলিশকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং ভাবমূর্তি পুনর্গঠনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে এবং অন্তর্বর্তী সরকারের শাসনামলের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি জানিয়েছেন, শনিবার রাতে রাজধানীর আদাবরের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top