রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

মন্ত্রনালয়ের দায়িত্ব নিলেন রেহান আসিফ আসাদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ২১:৪১

সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রেহান আসিফ আসাদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগের দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

নবনিযুক্ত উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ধাপে ধাপে ফ্রি বা সহজলভ্য ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

তিনি আরও জানান, সাইবার নিরাপত্তা জোরদার, ডেটা ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং প্রযুক্তি অবকাঠামো শক্তিশালী করতে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত বিদ্যমান জটিলতা দূর করার উদ্যোগও চলমান রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top