সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হলেন শাহ মুহাম্মদ আমান উল্লাহ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ পেয়েছেন শাহ মুহাম্মদ আমান উল্লাহ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মেডিকেল অফিসার ও অর্থোপেডিক বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম তদারকি করবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জরুরি চিকিৎসা সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রের দাবি, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় আহত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মীকে চিকিৎসাসেবা দিয়েছেন ডা. আমান উল্লাহ। প্রচারবিমুখ এই চিকিৎসককে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আস্থাভাজন হিসেবে বিবেচনা করা হয় বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top