সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

নিয়মনীতি অনুসারে ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, দ্রুতই নির্বাচন হবে: মির্জা ফখরুল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর ও দক্ষিণসহ মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ আইন ও নিয়মনীতি অনুসারে দেয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অল্প সময়ের মধ্যে এসব সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে পদক্ষেপ শুরু হবে। দল সংযুক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করবে।”

মির্জা ফখরুল আরও বলেন, “দল অল্প সময়ে দেশের মানুষের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে।”

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার খবরের প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ। তাদের অফিস খোলার অনুমতি নেই।”

এ সময় তিনি ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদানও স্মরণ করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top