সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

হাসপাতালে চিকিৎসাধীন সেলিনা রহমানকে দেখতে গেলেন বিএনপি ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন

ওয়াসিমুল বারী সিয়াম | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১১

হাসপাতালে চিকিৎসাধীন সেলিনা রহমানকে দেখতে গেলেন বিএনপি ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।  ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন।

সোমবার হাসপাতালের লবিতে উপস্থিত হয়ে তিনি সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি রোগীর চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং বর্তমান চিকিৎসা পদ্ধতি ও অগ্রগতি সম্পর্কিত তথ্য নেন। চিকিৎসকরা তাকে সর্বশেষ চিকিৎসা সংক্রান্ত অবস্থা অবহিত করেন।

পরিদর্শনকালে জয়নুল আবেদীন সেলিনা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি তাদের সঙ্গে কিছু সময় কাটান, খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি সেলিনা রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এডভোকেট জয়নুল আবেদীন পরিদর্শনের সময় বলেন, "সেলিনা রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত নেতা। তার সুস্থতা দলের নেতাকর্মী ও দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

উল্লেখ্য, সেলিনা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং পূর্বে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top