সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

ঢাকা উত্তর–দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৬

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসকরা সিটি করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত বিধি অনুসারে ভাতা ও সুযোগ–সুবিধা পাবেন।

যেসব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম,  ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান,  খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু,  সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী,  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান,  গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে। একই ধারার উপধারা (৩) অনুসারে প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top