সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

ক্রীড়াবিদদের জন্য জাতীয় ক্রীড়া ভাতা, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি আবেদন আহ্বান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৯

সংগৃহীত

দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের সহায়তায় ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ২০২৫–২৬ অর্থবছরের জন্য কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে।

জাতীয় ক্রীড়া ভাতার আবেদন লিংক: sports-allowance.online.info.bd

ক্রীড়া শিক্ষা বৃত্তির আবেদন লিংক: sports-edu.online.info.bd

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top