যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশনগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন আয়োজন করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি জানান, কোনো বিলম্ব ছাড়াই মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানগুলোতে ভোট করানো হবে।
এই সময় মন্ত্রী আরও উল্লেখ করেন, সেই অনুযায়ী রাজধানীর দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশনেও ভোট আয়োজন করা হবে।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। মন্ত্রী জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী ১২ মার্চ প্রথম সংসদ অধিবেশনে।
প্রশাসনিক কাঠামো নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রশাসকরা মাঠ পর্যায়ে আমলাদের তুলনায় আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।