ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে শিক্ষার্থী কর্মসূচি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে শাহবাগ থানার সামনে বিশেষ কর্মসূচি পালিত হবে।
শিক্ষার্থীরা তাদের বার্তায় তিন দফা দাবির কথা তুলে ধরেছেন—
-
হামলায় অংশ নেওয়া ডিসি মাসুদসহ সকল পুলিশের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করতে হবে।
-
ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সকল অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে।
-
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচি ‘নাইমুদ্দীনের ওপর বর্বর পুলিশি হামলার’ বিরুদ্ধে তাদের প্রতিবাদের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।