মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নবনিযুক্ত ছয় সিটি প্রশাসক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৬

ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসক মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী নবনিযুক্ত প্রশাসকবৃন্দকে স্বাগত জানান। নবনিযুক্ত প্রশাসকরা তাদের কর্মকালে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন এবং ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় সিটির প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top