স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৪
ঢাকার দুই সিটি করপোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকদের স্বাগত জানান। এ সময় প্রশাসকরা নিজ নিজ দায়িত্ব পালনে মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, তারা নিজ নিজ সিটি করপোরেশনের উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।