মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্রপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৫

সংগৃহীত

সম্প্রতি কালের কণ্ঠ–কে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি বলেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সামরিক বাহিনী সমর্থন না দেওয়ায় সেই চেষ্টা সফল হয়নি। এছাড়া ওই সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে তিনি ক্ষোভও প্রকাশ করেন।

রাষ্ট্রপতির এ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫টা ৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরে জাতিকে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন যা বলছেন, সেদিন তার কিছুই বলেননি। কোটি কোটি মানুষ যা শুনেছে—সেদিনের বক্তব্য ও বর্তমান বক্তব্যের হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’

তিনি আরও বলেন, ‘জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।’

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top