পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩
রাজধানীর পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথকভাবে শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তারা রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ সবার কাছে বোঝা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে এই ইতিহাস আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, হত্যাকাণ্ডের পর নানা মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।
তারেক রহমান আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে জন্য পুনরায় শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে—এটাই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।