অব্যাহতির আবেদন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৬
পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন শেখ মো. সাজ্জাত আলী। তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদর দপ্তরে পাঠান তিনি।
ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন শেখ মো. সাজ্জাত আলী। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে তিনি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন।
শেখ মো. সাজ্জাত আলী ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন।
এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ডিআইজি পদে পদোন্নতি লাভের পর হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব সফলভাবে পালন করেন। ২০১৬ সালের ৩ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
পরবর্তীতে বর্তমান সরকার কর্তৃক গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
কর্মজীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।