জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে: ইশরাক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৬
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনরায় যাচাই-বাছাই করে হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান তালিকায় রাজনৈতিক বিবেচনায় কেউ বাদ পড়ে থাকলে তা পুনর্মূল্যায়নের মাধ্যমে সংশোধন করা হবে। যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে এবং কাউকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।