জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৯
জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানার পর তারেক রহমান ফোনে তার সঙ্গে কুশল বিনিময় করেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন এবং সাক্ষাতের পর ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর জানান।
মিয়া গোলাম পরওয়ার জানান, ‘প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করেছেন এবং সঙ্গে সঙ্গে ফোনে আলাপ করে সালাম ও কুশল বিনিময় করেছেন।’
এরপর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে ইফতারের জন্য দাওয়াত দিয়েছেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমির উভয়কেই ইফতারে যাওয়ার জন্য অনুরোধ করেছেন এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন।’
গত মঙ্গলবার শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজনকৃত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হন জামায়াতের আমির। তবে আজ তার স্বাস্থ্য পরিস্থিতি ভাল আছে। দুপুরে তিনি বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারতও করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।