বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্রপতির অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২০:২৭

সংগৃহীত

বিরোধী দলীয় চিফ হুইপ ও মো. নাহিদ ইসলাম রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থান-এ পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, ২৪-এর জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তার অভিযোগ, এই ব্যর্থতার দায় রাষ্ট্রপতি এড়াতে পারেন না। তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং পরবর্তীতে গণহত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করতে হবে।

এ সময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তবে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top