প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দেন।
চলতি বছরে সাংবাদিকতায় একুশে পদক প্রাপ্ত শফিক রেহমান পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীকে তিনটি গোলাপ উপহার দেন। প্রধানমন্ত্রী হাসিমুখে তা গ্রহণ করেন।
এছাড়া জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখায় অন্যান্যরা রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মানিত হন। এবারের একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সমাবেশ ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।