বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

খুব শিগগির পুলিশে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৭

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শিগগিরই পুলিশ বাহিনীতে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “পুলিশের জনবল বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই খুব শিগগির আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।”

এছাড়া তিনি জানান, এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে, যা যথা সময়ে জানানো হবে।

মন্ত্রী আরও বলেন, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া এবং তা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অতিরিক্তভাবে, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top