বাড়ছে খরচ, ভাড়া সমন্বয়ে সরকারের দিকে তাকিয়ে পরিবহন খাত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ সড়ক পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানান, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাব পড়েছে যানবাহনের রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ আমদানি এবং সামগ্রিক পরিচালন খরচে।
পরিবহন মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ার পাশাপাশি ডলারের ঊর্ধ্বগতির কারণে যন্ত্রাংশের মূল্যও বেড়েছে। এ অবস্থায় খাতটিকে টিকিয়ে রাখতে ভাড়া পুনর্নির্ধারণ জরুরি হয়ে পড়েছে।
সূত্র জানায়, কিলোমিটারপ্রতি বাসভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে কেবল জ্বালানির মূল্যবৃদ্ধি বিবেচনায় নিলে এই বৃদ্ধি ১৫ পয়সার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। প্রস্তাব কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ২ টাকা ৬৪ পয়সায়। অন্যদিকে দূরপাল্লার বাসে বর্তমান ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৩৪ পয়সা করার প্রস্তাব রয়েছে।
এর আগে বিআরটিএর উদ্যোগে ভাড়া পুনর্নির্ধারণে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবহন খাতের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানা গেছে, যা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন দরে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনসহ সব ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।