পর্দা উঠল অমর একুশে বইমেলা-২০২৬, প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৬
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন অমর একুশে বইমেলা-২০২৬। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
বৃহস্পতিবার বিকেল ৩টা ১২ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ১৬ মিনিটে তিনি তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফিতা কেটে মেলার দ্বার উন্মুক্ত করেন। উদ্বোধনের পর তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর হাতে হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের, কথাসাহিত্য: নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্য: সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্য: হাসান হাফিজ, অনুবাদ: আলী আহমদ, গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী, মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান
উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ২টায় জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি” গান পরিবেশিত হয়। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্ত্রিত ছিলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সভাপতি, বাংলা একাডেমি বিশেষ অতিথি হিসোবে উপস্তিত ছিলেন, নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি বিষয়ক মন্ত্রী), আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (প্রতিমন্ত্রী), স্বাগত বক্তব্য: মো. মফিদুর রহমান (সংস্কৃতি সচিব), মো. রেজাউল করিম বাদশা (বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি), অধ্যাপক মোহাম্মদ আজম (বাংলা একাডেমির মহাপরিচালক)
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।