শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইন ক্লাস‚ শুরু শনিবার থেকে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৮

সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় মহানগর ও মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে (অফলাইন) এবং তিন দিন অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন সূচি আগামী সোমবার থেকে কার্যকর হবে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শনিবার, সোমবার ও বুধবার স্কুলে উপস্থিত হয়ে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্য দিনগুলো—রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার—অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, শিক্ষকেরা বিদ্যালয় থেকে অনলাইনে ক্লাস পরিচালনা করবেন এবং ওয়াইফাই ও অন্যান্য প্রযুক্তিগত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শুরুতে এই সিদ্ধান্ত শুধুমাত্র শিক্ষার্থী সংখ্যার দিক থেকে ব্যস্ত মেট্রোপলিটন এলাকায় বাস্তবায়িত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top