সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

নৌপরিবহন ও পরিকল্পনা কমিশনে সচিব পর্যায়ে রদবদল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৪৩

সংগৃহীত

সরকার নৌপরিবহন মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে সচিব পর্যায়ে রদবদল করেছে। এ অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী-কে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে এবং পরিকল্পনা কমিশনের সদস্য জাকারিয়া-কে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পরিকল্পনা কমিশনের সদস্য পদটি সচিব পদমর্যাদার।

এর আগে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে গত বছরের ২ নভেম্বর ড. নূরুন্নাহার চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে গত ২৫ মার্চ জাকারিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করা হয়। পরবর্তীতে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top