হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে সংযমের আহ্বান জানালো চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:২৪

সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হলে এবার মুখ খুলেছে চীন।

চীনের পক্ষ থেকে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা, স্থিতিশীলতা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার স্বার্থে।

তিনি আরও জানান, জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক রাখতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

এই পরিস্থিতিতে চীনের এই আহ্বানকে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top