মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

নদীভাঙনরোধের গাছ কেটে ফেলার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২৭

সংগৃহীত

কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলার সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহিদুল আলম জাহাঙ্গীর কামালপুর বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলেছেন। তিনি নিজ গাড়ি চলাচলের সুবিধার জন্য এমন কাজ করেছেন, যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ হিসেবে গণ্য হয়েছে।

এ কারণে কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেয়া হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top