বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত জামায়াতের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২৮ ফেব্রুয়ারি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দিয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

তিনি সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী দাওয়াত আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং সপরিবারে অনুষ্ঠানটিতে যোগ দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের আমিরও টেলিফোনে আলাপের সময় উনার স্ত্রী এবং সন্তানসহ সকলকে আমন্ত্রণের জন্য অনুরোধ করেছেন। আমরা উভয় পক্ষকে দাওয়াতপত্র দিয়েছি।”

গোলাম পরওয়ার আরও বলেন, “রাজনীতিতে অবাঞ্ছিত অনুশীলন যেন না ঘটে। সংসদ যেন কেবল রাজনৈতিক বিতর্কের মঞ্চ হয়, এটাই গণতন্ত্রের মূলনীতি। বিগত সরকারের সময়ে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, তার পুনরাবৃত্তি যেন না হয়।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top