এনসিপির কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে অব্যাহতি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু ও আসাদুল ইসলাম মুকুলকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে আহমেদুর রহমান তনু ও আসাদুল ইসলাম মুকুলকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসঙ্গে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করতে, কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না। এই ব্যাখ্যা সরাসরি শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে জমা দিতে হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।