বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

রাজধানীতে ২ সন্তানসহ মা–বাবার মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৭

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর–১১ এর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তান ও তাদের মা–বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল এবং ঋণের চাপ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top