বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপ জয়ী শারমিন আক্তার সুপ্তা এখন বিয়ের বন্ধনে আবদ্ধ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০২

সংগৃহীত

গত মাসেই নারী দলের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছেন শারমিন আক্তার সুপ্তা। বাছাইপর্বে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে ১৯৪ রান করার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন তিনি।

বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সুপ্তা। এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গায়ে হলুদ এবং বিয়ের ছবি প্রকাশ্যে আসে। এরপর নিজেই সুপ্তা নিশ্চিত করেছেন তার বিয়ের খবর।

জানা যায়, গত ৮ জানুয়ারি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পাত্র ছিলেন সুপ্তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত নজীব রহমান, যিনি আইন বিভাগের ছাত্র ছিলেন।

এদিকে, নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। খুব দ্রুত জাতীয় দলের ক্যাম্প শুরু হবে, যেখানে যোগ দেবেন সুপ্তা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top