রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

রোনালদোর গোলের জোড়া, টানা জয়ের নতুন ইতিহাস আল নাসরের

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১২:২৫

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে দাপট অব্যাহত রেখে নতুন ইতিহাস গড়েছে আল নাসর। শনিবার রাতে আল আখদুদের বিপক্ষে ২–০ গোলের জয় তুলে নিয়ে ক্লাবটির ইতিহাসে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে তারা।

দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সতীর্থ জোয়াও ফেলিক্স।

লিগ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এটি আল নাসরের টানা ১৪তম জয়। এর মাধ্যমে তারা ২০১৩–১৪ মৌসুমের নিজেদের আগের সর্বোচ্চ জয়ের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছায়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ১৫তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। চলতি মৌসুমে এটি তার ২৪তম গোল।

বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। ৪৭তম মিনিটে কিংসলে কোমানের জোরালো হেড পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জাল খুঁজে নেন জোয়াও ফেলিক্স।

এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান আরও শক্ত করেছে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তাদের ব্যবধান দাঁড়িয়েছে ৫ পয়েন্টে। মৌসুমের বাকি ম্যাচগুলো সামনে রেখে শিরোপার লড়াইয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে রোনালদোর দল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top