জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদীর মা আর নেই
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২১
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসান–এর মা মমতাজ বেগম আর নেই। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে নিশ্চিত করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শেখ মেহেদী হাসান ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শেখ মেহেদী হাসন ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ জাতীয় দলে অভিষিক্ত হন। এরপর থেকে টি-টোয়েন্টি দলে তিনি নিয়মিত এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।