সাকিবকে জাতীয় দলে ফেরাতে বিসিবির নতুন উদ্যোগ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১
সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর জন্য আরও বড় উদ্যোগ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বোর্ড সরকারের কাছে সাবেক অধিনায়কের বিরুদ্ধে করা আইনি মামলার নথি জমা দিয়েছে, যা সাকিবের বাংলাদেশে ফেরার পথ আরও সুগম করবে বলে দাবি করা হচ্ছে।
বাংলাদেশ দলের হয়ে আবারো সাকিবকে খেলতে দেখা হয়তো আর দূরের বিষয় নয়। সরকার প্রস্তুত, বোর্ড প্রস্তুত, এবং সাকিবও প্রস্তুত। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তার নামে দায়ের করা মামলার নিষ্পত্তি কীভাবে হবে, এ প্রশ্ন ছিল সবার মনে।
নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ইতোমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। তিনি আগে থেকেই বলেছেন, সাকিব বা মাশরাফি বিন মর্তুজার মতো ক্রিকেটারদের ফেরানো সরকারের সর্বোচ্চ সহযোগিতায় হবে।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সরকারের দেখভালেই সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলার নিষ্পত্তি হবে। নিরাপত্তার বিষয়টিও সরকার নিশ্চিত করবে। তবে তার ডানপক্ষের চাহিদা হিসেবে সাকিবকে দলের প্রয়োজনীয় খেলোয়াড় হিসেবে দলে ফেরানোর বিষয়টি সরকারের কাছে জানিয়েছে বিসিবি।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে মাঠে ফিরতে দেখা যেতে পারে সাবেক এই অধিনায়ককে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।