রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

ইরানের ফার্স প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭

সংগৃহীত

ইরানের ফার্স প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার সকালে স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটে মোহর এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।

জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ফলে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।

প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় ঘরের ভেতরের জিনিসপত্র পড়ে যাওয়া এবং জানালার কাচ ভাঙার মতো ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি ভূমিকম্পের মাত্রা ও গভীরতার তথ্য নিশ্চিত করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top