কাশ্মীরের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী আর নেই
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩২
পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরী ইসলামাবাদে দীর্ঘদিনের অসুস্থতার পর ৭১ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার জানাজা রবিবার বিকেল ৪টায় মীরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সুলতান মাহমুদ চৌধুরী ২০২১ সালে এজেকে প্রেসিডেন্ট হন। এর আগে তিনি একাধিকবার আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং কাশ্মীর ইস্যুতে তাঁর অবদানকে স্মরণীয় উল্লেখ করেছেন।
১৯৫৫ সালে জন্ম নেওয়া সুলতান মাহমুদ চৌধুরী যুক্তরাজ্যে আইন বিষয়ে শিক্ষা লাভ করে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শাখার নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চেও কাশ্মীর ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।