মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

সমুদ্র দুর্ঘটনা থেকে মা ও দুই ভাইবোন বাঁচল ১৩ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৮

সংগৃহীত

পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে এক ভয়াবহ ঘটনায় ১৩ বছরের এক ছেলে তার মা ও দুই ভাইবোনকে প্রাণের ঝুঁকি থেকে বাঁচিয়েছেন। প্রবল বাতাস ও সমুদ্রের তীব্র ঢেউয়ের মধ্যে ছেলেটি প্রায় চার কিলোমিটার সাঁতার কেটে তীরে পৌঁছে সাহায্যের খবর দিয়েছে।

শুক্রবার পরিবারটি প্যাডেলবোর্ড ও কায়াক নিয়ে সমুদ্রে নামে। হঠাৎ বাতাস বেড়ে গেলে তারা তীর থেকে অনেক দূরে চলে যায়। ছেলেটি প্রথমে কায়াক চালানোর চেষ্টা করেন, কিন্তু পানি ঢুকে যাওয়ায় তিনি কায়াক ত্যাগ করে সাঁতরে তীরে পৌঁছান।

ছেলেটি পৌঁছে পুলিশকে সাহায্যের খবর দিলে, পুলিশ ও স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল হেলিকপ্টারের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। রাতে হেলিকপ্টার সমুদ্রের প্রায় ১৪ কিলোমিটার দূরে ছেলেটির মা ও দুই ভাইবোনকে একটি প্যাডেলবোর্ড ধরে থাকতে দেখেন। পরে নৌযান ব্যবহার করে তাদের নিরাপদে তীরে আনা হয়।

উদ্ধারকারীরা বলেছেন, ছেলেটির সাহস ও দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছাড়া এই পরিবারকে বাঁচানো সম্ভব হতো না। পুলিশ জানিয়েছে, তাঁর সাহসিকতা ও ধৈর্যই পরিবারের সবার জীবন রক্ষা করেছে।

পরিবারের সবাইকে হাসপাতালে পরীক্ষা করা হয়েছে এবং তারা সুস্থ আছেন। এই ঘটনায় ১৩ বছরের ছেলেকে স্থানীয়রা নায়ক হিসেবে প্রশংসা করছেন।

তথ্যসূত্র: ইনডিপেনডেন্ট

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top