এপস্টেইনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্তের’ জন্য ক্ষমা চাইলেন বিল গেটস
সারাবিশ্ব ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২৬
যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জন্য বিল গেটস তার প্রতি দুঃখ প্রকাশ করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের কয়েক লাখ নথি প্রকাশ করেছে, যার মধ্যে একটি ড্রাফট ইমেইল রয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কের মধ্যে ছিলেন।
এপস্টেইন দাবি করেছেন, গেটস এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, এবং তার প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমনকি, গেটসকে সুস্থ হওয়ার জন্য ওষুধও দিয়েছেন তিনি, যাতে গেটস অন্য বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন। তবে এই অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন বিল গেটস।
৯নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গেটস বলেন, “আমি জানি না কেন এপস্টেইন এমন দাবি করেছেন। আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য দুঃখিত এবং ক্ষমা চাই। ইমেইলটি মিথ্যা এবং কখনো কোথাও পাঠানো হয়নি।”
এপস্টেইনের সঙ্গে গেটসের প্রথম যোগাযোগ ২০১১ সালে হয়েছিল, এরপর পরের তিন বছরে একাধিকবার তার সঙ্গে ডিনারে অংশ নেন। তবে গেটস দাবি করেছেন, কখনোই তিনি এপস্টেইনের ক্যারিবিয়ান দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে সম্পর্কও স্থাপন করেননি।
বিল গেটসের মুখপাত্রও একই দাবি করে জানিয়েছেন, তিনি এসব বিষয়ে অবগত নন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।