মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

বাবাকে হত্যার পর বোনের সামনেই টুকরো টুকরো করলো ছেলে

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯

নিহত বাবা (বামে), অভিযুক্ত ছেলে। ছবি সংগৃহীত

ভারতের লখনৌ শহরে চাঞ্চল্যকর একটি ঘটনায় বাবাকে হত্যার পর তার মৃতদেহ বোনের সামনে টুকরো টুকরো করার অভিযোগ উঠেছে ২১ বছর বয়সী এক ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, নিহত মানবেন্দ্র সিং (৪৯) ফার্মেসির ব্যবসা করতেন এবং মদের ব্যবসাও করতেন। শুক্রবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশের অভিযানেই ঘটনা সামনে আসে।

পুলিশ জানিয়েছে, মানবেন্দ্রের শরীরের বিভিন্ন অংশ ব্যারেলে পাওয়া যায়। এরপর মানবেন্দ্রের ছেলে অক্ষত প্রতাপ সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরা চলাকালীন অক্ষত বাবাকে হত্যার ঘটনা স্বীকার করেন। পুলিশের জোরালো জিজ্ঞাসাবাদে তিনি বাবার দেহ টুকরো করার কথাও স্বীকার করেন।

রিপোর্টে বলা হয়েছে, মানবেন্দ্র চেয়েছিলেন তার ছেলে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে এবং চিকিৎসা পেশা বেছে নেবে। তবে অক্ষত এই সিদ্ধান্তের বিরোধী ছিলেন। এর ফলে বাবা–ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একবার অক্ষত বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।

ঘটনার দিন বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ ফের ঝগড়া শুরু হলে অক্ষত রাইফেল দিয়ে বাবাকে গুলি করেন। এরপর তিনি মৃতদেহ নিচতলা থেকে তিনতলায় নিয়ে গিয়ে ফাঁকা রুমে টুকরো করতে শুরু করেন।

অক্ষতের বোন এই দৃশ্য দেখলেও, অক্ষত তাকে চুপ থাকার জন্য ভয় দেখান এবং তার সামনেই দেহ টুকরো করা চালিয়ে যান। পরে বাবার দেহের অংশ প্লাস্টিকে মোড়া করে কাছাকাছি একটি এলাকায় ফেলে দেন। আরও কিছু অংশ তিনি নীল ড্রামে রাখেন এবং বাড়ির মধ্যেই লুকিয়ে রাখেন।

পুলিশ ফরেনসিক টিমকে স্যাম্পল সংগ্রহের জন্য বাড়িতে পাঠিয়েছে। মৃতদেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

লখনৌর আশিয়ানা এলাকার সিনিয়র কর্মকর্তা বিক্রান্ত বীর বলেছেন, “প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে একটি মামলা দায়ের করা হবে এবং প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top