পাকিস্তানে পৃথক অভিযানে ৩৪ সন্ত্রাসী নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান-এ পৃথক অভিযানে মোট ৩৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযানগুলো নিরাপত্তা ও গোয়েন্দাভিত্তিকভাবে পরিচালিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ভারত-সমর্থিত প্রক্সি গোষ্ঠী ‘ফিতনা আল খারিজ’ এবং ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। কেপিতে চারটি পৃথক সংঘর্ষে ‘ফিতনা আল খারিজ’-এর ২৬ জন নিহত হন। একই সময়ে বেলুচিস্তানের সামবাজা এলাকায় ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর ৮ জন নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, নর্থ ওয়াজিরিস্তানে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করা একদল সন্ত্রাসীর গতিবিধি শনাক্ত করে সেনারা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে একজনকে হত্যা করেছেন। নিহত ওই জঙ্গি একজন আফগান নাগরিক বলে শনাক্ত হয়েছে।
কেপির লাক্কি মারওয়াত জেলায় অভিযান চালিয়ে আরও তিনজন জঙ্গি নিহত হয়। বান্নু জেলার নারমি খেল এলাকায় ১০ জন এবং নর্থ ওয়াজিরিস্তানের মির আলিতে অভিযান চালিয়ে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিরাপত্তা বাহিনীকে প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও একটি বিবৃতিতে বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।