ইসরায়েলের পার্লামেন্টে সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেট-এ ভাষণ দিয়েছেন এবং সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’-এ ভূষিত হয়েছেন। ইতিহাসে তিনিই বিশ্বের প্রথম নেতা, যিনি এই বিশেষ সম্মাননা অর্জন করলেন।
স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী মোদিকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর জেরুজালেমে দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর শিল্প, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধি এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় নেতা সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে নেসেটে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-এর হামলার তীব্র নিন্দা জানান। তিনি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন,
“এই নৃশংস হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের শোকের অংশীদার ভারত। সংকটের এই সময়ে ভারত ইসরায়েলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।